সালাহকে পেতে আগ্রহী সউদী ক্লাব

ছবি: ফেসবুক

সময়টা ভালো যাচ্ছে না লিভারপুল ও মোহাম্মাদ সালাহর। প্রিমিয়ার লিগের ক্লাবটির আঙিনায় কান পাতলেই শোনা যায় এই দুইয়ের বিচ্ছেদের ধ্বনি। বিভিন্ন মাধ্যমের খবর, আসছে জানুয়ারির দলবদলে লিভারপুল ছাড়তে পারেন সালাহ।

এমন গুঞ্জনের মাঝে প্রকাশ্যেই মিশরীয় ফরোয়ার্ডকে পেতে চাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন সউদী প্রো লিগের প্রধান নির্বাহী ওমার মুগারবেল। তিনি জানিয়েছেন, অভিজ্ঞ স্ট্রাইকারকে পেতে আগ্রহী দেশটির কয়েকটি ক্লাব।

২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর দারুণ সময় কাটিয়েছেন সালাহ। এসময় দলের দুটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা জয়ে অগ্রণী ভূমিকা পালন করেন এই তারকা। গত মৌসুমেও লিগ শিরোপা জয়ের পথে করেন ২৯ গোলে, জেতেন গোল্ডেন বুট। অনেকের মতে লিভারপুলের ইতিহাসেরই সেরা ফুটবলার সালাহ।

“সউদী লিগে মোহামেদ সালাহকে স্বাগত জানানো হবে। তবে খেলোয়াড়দের সঙ্গে আলোচনার কাজটা ক্লাবগুলোর।”

“(এই লিগের) ক্লাবগুলো যেসব খেলোয়াড়কে দলে চায়, তাদের মধ্যে নিশ্চিতভাবে সালাহ একজন।”

লিভারপুলের জার্সিতে ৪২০ ম্যাচে ২৫০ গোল করেছেন সালাহ। গত এপ্রিলে ক্লাবটির সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেন এই ৩৩ বছর বয়সী তারকা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।