[ad_1]
স্থির সাইকেলের উল্টো প্যাডেলে, নিষুপ্ত কুয়াশা নিয়ে
দাঁড়িয়ে আছে শীত, শৈশবের গন্ধ মেখে—
শুয়ে আছে ধুলো, সাঁতারের অপেক্ষায় জলবিন্দু
বিস্তর তেপান্তরের গল্প শেষে নিশ্চুপ বিকেল, কিছু
ছন্দ নিয়ে এখনো সন্ধ্যা নামায়
দূরের হাটুরেদের হাঁক, গ্রামের নাম রং—
খড়পোড়া গন্ধে গোয়ালের শান্তি, ধীরতম দৃশ্য
কলতলায় গন্ধরাজ, পুজোঘরে ধূপ
পাড়াশেষে বাড়িফেরা উচ্ছল চাঁদ, কিশোরী
অপ্রস্তুত চুমুর ঘোর, কেটে গেলে বিদ্যুৎস্পর্শ
যেমন ছিটকে যায় বোধ, আমিও খোপছাড়া বিবাগী—
বিচ্ছিন্নতার গোপন সূত্র খুঁজে খুঁজে হয়রান, নির্বাণ
আমার গ্রামের নাম রং।
[ad_2]
Source link
