[ad_1]
প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটসম্যান হয়েছেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়া সফরে এক সেঞ্চুরি ও এক ফিফটি করা রোহিত দুই ধাপ এগিয়ে শীর্ষে উঠেছেন। সতীর্থ ও অধিনায়ক শুবমান গিলকে সরিয়ে এক নম্বর জায়গা হারিয়েছেন ভারতীয় অধিনায়ক শুবমান গিল। গিল নেমে গেছেন তিন নম্বরে।
গত এক দশক ধরেই ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে আসা যাওয়া করেছেন রোহিত। তবে ১৮ বছরের ক্যারিয়ারে এর আগে তাঁর সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল দুই নম্বর। বর্তমানে রোহিতের রেটিং পয়েন্ট ৭৮১। এর আগে ৩৮ বছর বয়সে অন্য কোনো ব্যাটসম্যান ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠেননি।
অস্ট্রেলিয়া সিরিজের শেষ ম্যাচে ফিফটি করা বিরাট কোহলি এক ধাপ নিচে নেমেছেন। কোহলি এখন আছেন ছয় নম্বরে।
[ad_2]
Source link
