[ad_1]
ইউনিলিভারের বক্তব্য জানতে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করেছিল বিবিসি।
২০০০ সালে বিশ্ববিখ্যাত আইসক্রিম নির্মাতা প্রতিষ্ঠান বেন অ্যান্ড জেরির মালিকানা কিনে নেয় ব্রিটিশ প্রতিষ্ঠান ইউনিলিভার। তবে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে। গতকাল কোহেনের এই বক্তব্যের মধ্য দিয়ে বেন অ্যান্ড জেরি এবং ইউনিলিভারের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্ব আরও গভীরভাবে সামনে এসেছে।
বেন অ্যান্ড জেরির সহপ্রতিষ্ঠাতাদের অভিযোগ, ইউনিলিভার এবং এর আইসক্রিম নির্মাতা শাখা ম্যাগনাম (যা মূল কোম্পানি থেকে আলাদা করা হচ্ছে) কর্তৃপক্ষ তাঁদের সামাজিক লক্ষ্য পূরণে অন্যায়ভাবে বাধা দিয়েছে।
গতকাল মঙ্গলবার কোহেন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি বলেন, তরমুজের স্বাদযুক্ত নতুন একটি আইসক্রিম তৈরি করছেন। এর নাম কী দেওয়া হবে এবং এতে কী কী উপাদান যুক্ত করা যায়, সে ব্যাপারে গ্রাহকদের পরামর্শ চেয়েছেন তিনি।
[ad_2]
Source link
