২৮৯ রানের লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ

তৃতীয় দিনের দ্বিতীয় সেশনও শেষ, তবে এখনও ব্যাট করে যাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনে চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৫৭৫ রান। ২৮৯ রানের লিড পেয়েছে টাইগাররা। ক্রিজে আছেন হাসান মুরাদ (১২*) এবং হাসান মাহমুদ (১০*)।

প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও ৩টি উইকেট হারিয়েছে বাংলাদেশ। লিটন ওয়ানডে মেজাজে ব্যাট করে ৬০ রান করে আউট হওয়ার পর মিরাজকে নিয়ে জুটি বাধেন শান্ত। তবে তাদের জুটি বেশি বড় হয়নি।


ক্যারিয়ারের অষ্টম শতক হাঁকিয়েই বিদায় নেন শান্ত। চলতি বছরে তৃতীয় টেস্ট সেঞ্চুরি করলেন বাংলাদেশ অধিনায়ক। মিরাজও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৭ রান করে আউট হন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।