১৯২৯ সালের ব্ল্যাক টিউসডে, যেভাবে শুরু হয় মহামন্দা

[ad_1]

এসব কিছু একত্র হয়ে শেষ পর্যন্ত ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বাজারধসের রূপ নেয়। ১৯২৯ সালের ২৪ অক্টোবর বাজার খোলার পরই সূচক ১১ শতাংশ পড়ে যায়। বড় বড় ব্যাংক বিপুল পরিমাণ শেয়ার কিনে বাজারে আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করে। দিনের শেষে অবশ্য সূচক কিছুটা ঘুরে দাঁড়ায়।

এরপর ২৮ অক্টোবর বা ব্ল্যাক মানডেতে আবার আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিনিয়োগকারীরা ঋণের দায়ে বাধ্য হয়ে শেয়ার বিক্রি করতে শুরু করেন। সূচক পড়ে যায় ১৩ শতাংশ।

সেখানেই শেষ নয়, ২৯ অক্টোবর ব্ল্যাক টিউসডে বা কালো মঙ্গলবার আতঙ্ক ও বিক্রির মারাত্মক আকার নেয়। শেয়ার সূচক আরও ১২ শতাংশ পড়ে যায়।

১৯২৯ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে মার্কিন শেয়ারবাজারের বাজার মূলধন ৩০ বিলিয়ন বা ৩ হাজার কোটি ডলারের বেশি কমে গিয়েছিল। ১৯৩২ সালের ৮ জুলাই সূচক নেমে আসে ৪১ দশমিক ২২ পয়েন্টে। ১৯২৯ সালের সর্বোচ্চ ৩৮১ দশমিক ১৭ পয়েন্ট থেকে পতন হয় ৮৯ শতাংশ।

১৯২৯ থেকে ১৯৩৩ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৩৬ শতাংশ কমে যায়। সেই সঙ্গে বেকারত্ব বেড়ে দাঁড়ায় ২৫ শতাংশের বেশি।

[ad_2]

Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।