হাসিনাকে বাংলাদেশে পাঠানো প্রসঙ্গ কি এড়িয়ে গেলো ভারত?

আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনালে মৃত্যুদন্ড রায়ের পরে ক্ষমতাচ্যুত শেষ হাসিনাকে ফেরত পাঠাতে আহ্বান করেছেন ঢাকা। এরপর, সোমবারই (১৭নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। তবে সেখানে উল্লেখ নেই শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রসঙ্গ।

সোমবার হাসিনার রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আজকের রায়ের পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকান্ডের আসামি সাব্যস্ত ও দন্ডপ্রাপ্ত হয়েছেন।

এতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার শামিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ অবস্থায়, আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই- তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

তবে বাংলাদেশের তরফ থেকে প্রত্যর্পণের এ আহ্বানের বিষয়ে কোনো সরাসরি জবাব ছিল না ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে। এদিন সন্ধ্যায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক মাধ্যম এক্সে বিবৃতিটি প্রকাশ করেন। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।