[ad_1]
ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার এখন কেমন আছেন? গত শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে গুরুতর চোট পান আইয়ার। সিডনির এক হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিতে হয় আইয়ারকে। ভারতীয় এই ব্যাটসম্যানের সর্বশেষ অবস্থা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়ার সই করা এই বিবৃতিতে বলা হয়, ‘২৫ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে শ্রেয়াস আইয়ার তলপেটে চোট পান। এতে তার প্লীহা কেটে যায় এবং অভ্যন্তরীণ রক্তপাত হয়। আঘাতটি দ্রুত শনাক্ত করা হয় এবং তাৎক্ষণিক চিকিৎসার মাধ্যমে রক্তপাত বন্ধ করা হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।’
[ad_2]
Source link
