বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ বৃহস্পতিবার। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বর্তমান চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান। গত বছরের মতো এবারও তার জন্মদিনে কেক কাটাসহ কোনো ধরনের অনুষ্ঠান বা উৎসব করবে না দলটি।
গত মঙ্গলবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকাসহ দেশব্যাপী দল ও সহযোগী সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীদের এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার বা ব্যানার লাগানো, আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না।
