লক্ষীপুর -৪ বিএনপির ধানের শীষের পক্ষ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন জনাবা বীথিকা বিনতে হোসাইন

লক্ষ্মীপুর-৪ রামগতি কমলনগর আসনে জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রার্থী হিসেবে আজকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিফা’র হাত থেকে জাতীয়তাবাদী দলের সূর্য সৈনিক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি লক্ষীপুর ০৪ রামগতি উপজেলার কৃতি সন্তান প্রয়াত নেতা মরহুম শফিউল বারী বাবু ভাইয়ের সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইন এর পক্ষে মনোনয়ন পত্র নিয়েছেন লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আবু সায়েম মোহাম্মদ শাহীন।

রামগতি কমলনগরের সাধারণ জনগন শফীউল বারী বাবু ভাইয়ের কৃতিত্ব ধরে রাখতে জাতীয়তাবাদী দল বিএনপির এই আসনে বীথিকা বিনতে হোসাইনকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায়।

এসময় উপস্থিত থাকা রামগতি কমলনগর উপজেলা বিএনপি ও অংগসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা জানান জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপি অবশ্যই বীথিকা বিনতে হোসাইনকে মূল্যায়ন করবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।