ভারতের বিপক্ষে জয় লাভ করায় ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন জনাব তারেক রহমান

ভারতের বিপক্ষে জয় লাভ করায় ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজ সোশ্যাল মিডিয়া ফেসবুক পোস্টে ফুটবলারদের প্রশংসা করে তারেক রহমান বলেন, অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হলো।

ভারতের বিপক্ষে ২০০৩ সালের পরে জয়ের দেখা পেলো বাংলাদেশ। কাঙ্ক্ষিত এই জয়ের পর প্রশংসায় ভাসছেন হামজারা। তাদের নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তারেক রহমান।

তারেক রহমান লিখেছেন, ‘২২ বছর পর আজ ফুটবল মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় আমাদের সবাইকে মনে করিয়ে দিল-শৃঙ্খলা, ঐক্য এবং আত্মবিশ্বাস থাকলে আমরা কী অর্জন করতে পারি। শুরুতে মোরসালিনের গোল এবং দলের অদম্য উদ্দীপনা কোটি কোটি মানুষের হৃদয়ে খেলাধুলার ভবিষ্যৎ নিয়ে নতুন আশা জ্বালিয়ে দিয়েছে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।