বক্তব্য শেষে অভিযোগ তুলে অনুষ্ঠান বর্জন করলেন ছাত্র সংসদ প্রতিনিধিরা

[ad_1]

এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক সায়মা হক বিদিশা, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তৈয়েবুর রহমান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের প্রধান অধ্যাপক মাহবুবুর রহমান অতিথি হিসেবে বক্তব্য দেন। নেদারল্যান্ডসের আইডিয়া ইন্টারন্যাশনালের প্রতিনিধি সুমিত বিসারিয়া মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

এ ছাড়া ছাত্র সংসদের প্রতিনিধি হিসেবে ডাকসুর জিএস এস এম ফরহাদ, জাকসুর জিএস মাজহারুল ইসলাম, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার ও এজিএস এস এম সালমান সাব্বির, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব এবং আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বী তাওহীদও বক্তব্য দেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডাকসুর জিএস এস এম ফরহাদ সবার দৃষ্টি আকর্ষণ করে মাইক চান। পরে তাঁকে মাইক দেওয়া হলে তিনি অধ্যাপক মুহাম্মদ আইনুল ইসলাম অতীতে বিভিন্ন সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছেন উল্লেখ করে বক্তব্য দেন। বক্তব্য শেষ করে তিনি উপস্থিত সব ছাত্র সংসদ প্রতিনিধিকে নিয়ে অনুষ্ঠান বর্জন করে বেরিয়ে যান।

[ad_2]

Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।