প্রেমিকাকে ৪ লাখ টাকা দিয়েছিলাম, সেটা কাবিনে উশুল দেখানো যাবে কি?

[ad_1]

উত্তর: প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি জানিয়েছেন, কাবিনের টাকা নিয়ে আপনাদের দুই পরিবারের মধ্যে জটিলতা তৈরি হয়েছে। মুসলিম আইনে বিয়ে একটি দেওয়ানি চুক্তি। মুসলিম বিয়ের ক্ষেত্রে আইন অনুযায়ী দেনমোহর একটি অন্যতম শর্ত। দেনমোহর স্বামী কতৃর্ক স্ত্রীকে পরিশোধযোগ্য আইনি বাধ্যবাধকতা। দেনমোহর অবশ্যই বরের সামর্থ্য বিবেচনা করে নির্ধারণ করা উচিত। এমন কোনো সিদ্ধান্ত তার ওপর চাপিয়ে দেওয়া উচিত না, যা তিনি আদায় করতে পারবেন না। বিশাল অঙ্কের দেনমোহর নির্ধারণ করা এখন একটি সামাজিক সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এর ফলে নানা সমস্যা দেখা দেয়। পরে তিনি যখন সেই টাকা পরিশোধ করতে পারেন না, তখন তাঁকে আইনের মুখোমুখি হতে হয়।

কাবিননামা বা নিকাহনামা বিয়ের একমাত্র লিখিত প্রামাণ্য দলিল। বিয়েসংক্রান্ত যেকোনো সমস্যায় এর প্রয়োজন হয়। কাজেই আইনগতভাবে দেনমোহরের যে টাকার পরিমাণ কাবিননামায় উল্লেখ থাকবে, সেই টাকা পরিশোধ করতে আইনত আপনি বাধ্য। তাই আপনার পরিবারের কোনো দায়িত্বশীল ব্যক্তির উচিত, আলোচনা সাপেক্ষে আপনার সামর্থ্য অনুযায়ী দেনমোহর নির্ধারণ করা, না হলে ভবিষ্যতে আপনাকে ঝামেলায় পড়তে হবে।

[ad_2]

Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।