দলগুলোর নির্বাচনী ইশতেহারে সংবাদপত্রের স্বাধীনতার প্রতিশ্রুতি অন্তর্ভুক্তির আহ্বান নোয়াব সভাপতির

[ad_1]

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে নোয়াব সভাপতি এ কে আজাদ বলেন, ‘আপনাদের নির্বাচনী ইশতেহারে এমন একটি ধারা থাকা উচিত—সরকার গণমাধ্যমের প্রতিবেদনগুলো পর্যালোচনা করবে, যেগুলো সত্য তা স্বীকার করে সংশোধন করবে, আর যেগুলো ভুল সেগুলোও জানাবে। এতে সরকারের সুনাম যেমন বাড়বে, গণমাধ্যমও দায়িত্বশীল হবে।’

এ প্রসঙ্গে এ কে আজাদ বলেন, ‘যখন আপনারা ক্ষমতায় বসবেন, তখন কিন্তু আপনাদের প্রথম প্রায়োরিটি (অগ্রাধিকার) হবে দেশের অর্থনীতিকে ঠিক করা। তারপর আইনশৃঙ্খলা ঠিক করা। তারপর এগুলো করতে কিন্তু লেস প্রায়োরিটি (কম অগ্রাধিকার) আসবে যে সংবাদপত্রের স্বাধীনতা। ওই সময় যে ভুলগুলো করবেন, দুর্নীতি হবে, তখন কিন্তু আপনাদের (সংবাদপত্রের স্বাধীনতার) মেজাজ থাকবে না।’

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে এ কে আজাদ বলেন, ‘কামাল ভাইয়ের রিপোর্টটা (গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন) যদি নিয়ে আসেন…আপনারা যদি এটা ক্যারি করেন এবং আপনি আপনার রাজনৈতিক দলকে যদি বাধ্য করেন যে এগুলো আমাদের থাকা উচিত; অতীতের রাজনৈতিক দলগুলো যে ভুল করেছে, সেই ভুল আমাদের পুনরাবৃত্তি না করি, তাহলেই কিন্তু সংবাদপত্র স্বাধীনতা পাবে।’

[ad_2]

Source link

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।