প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে ঢাকা চট্টগ্রাম বিভাগের সহকারী শিক্ষক পদে অপেক্ষমান তালিকা প্রকাশের জন্য অবস্থান কর্মসূচি পালন করেন প্যানেল প্রত্যাশীরা, তারা বলেন সহকারী শিক্ষক নিয়োগে তারা বৈষম্যের শিকার। প্রথম- দ্বিতীয় ধাপে অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়। কিন্তু তৃতীয় ধাপে প্রায় এক বছর হয়ে গেলেও অপেক্ষমান তালিকায় এখনো প্রকাশ করা হয়নি। আন্দোলনকারীরা খুব দ্রুত সময়ের মধ্যে তাদের ন্যায্য অধিকার অপেক্ষমান তালিকা প্রকাশ করার জন্য জোর দাবি জানান। অন্যথায় তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। আন্দোলনকারীরা আরো বলেন যেহেতু প্রথম ও দ্বিতীয় ধাপ ইতিমধ্যে চাকুরী করছেন তাহলে আমাদের অপরাধ কোথায় আমরা কেন আমাদের অধিকার পাচ্ছি না।আমরা আশা করবো দ্রুত সময়ের মধ্যে আমাদের তৃতীয় ধাপের অপেক্ষমান তালিকা প্রকাশ করবেন।।

