খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ মোতায়েন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর থেকে ভিভিআইপি প্রটোকলের অংশ হিসেবে তারা দায়িত্ব পালন শুরু করেন।

হাসপাতাল ও দলীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টা ২০ মিনিটের দিকে এসএসএফের সাতজন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে নিরাপত্তার দায়িত্ব বুঝে নেন। এ সময় পিজিআরের ডেপুটি কমান্ডার কর্নেল ইমতিয়াজ ও মেজর আহনাফ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত দলের সঙ্গে উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, পিজিআরের সদস্যরা হাসপাতালের গাড়ি পার্কিং এলাকায় অবস্থান নিয়েছেন। এছাড়া ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তারা হাসপাতালের চতুর্থ তলায় খালেদা জিয়ার কেবিনের নিকটবর্তী এলাকায় নিরাপত্তা দায়িত্ব পালন করছেন।

হাসপাতালে মোট কতজন নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে বা নিরাপত্তা ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।