খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

গাড়িতে ছেলে তারেক রহমানের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তিনি।’

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারে যুবদল আয়োজিত দোয়া মাহফিলে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, অনেক সংকট-উৎকন্ঠার মধ্যেও খালেদা জিয়ার চিকিৎসায় আলোর রেখা দেখতে পাচ্ছি; তিনি চিকিৎসা নিতে পারছেন।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসনকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে আওয়ামী লীগ সরকার। সঠিক সময়ে আওয়ামী লীগ সরকার সুচিকিৎসার ব্যাবস্থা করলে আজকের অবস্থা হতো না।

এর আগে, দুপুরে নিজ মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। তিনি এখনও ট্রাভেল পাস চাননি, চাওয়া মাত্রই তা ইস্যু করা হবে। তাকে দেশে ফিরতে সব ধরনের সহযোগিতা করবে সরকার।
 
আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসা নিতে চাইলে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। তবে সিদ্ধান্ত দল ও পরিবারের।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।