এখনো ট্রাইব্যুনাল চত্ত্বরে কড়া নিরাপত্তা

গত সোমবার (১৭নভেম্বর) ক্ষমতা বিচ্যুত শেখ হাসিনা কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে দন্ড প্রাপ্ত রায়ের পর আজ মঙ্গলবার (১৮নভেম্বর) ট্রাইব্যুনালের পাশোবর্তি এলাকা গুলোতে অবস্থান নিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সকালে সরেজমিনে দেখা যায়, হাইকোর্টের প্রধান ফটকের পাশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অবস্থান করছেন। এর একটু সামনেই সাঁজোয়া যান নিয়ে অবস্থান করতে দেখা যায় সেনা সদস্যদের। এ ছাড়া ট্রাইব্যুনালের ভেতরে ও বাইরে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল-১। একই অপরাধের দায়ে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।