ইমরান খানের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানালো তার ছেলে

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দি অবস্থাকে ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইমরানের ছেলে কাসিম খান জানিয়েছেন, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে পরিবারের কাছে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই যে, তিনি এখনও বেঁচে আছেন কিনা।

আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ইমরান খানের সঙ্গে তার পরিবার ও দলীয় কর্মীদের দেখা করতে দেয়া হচ্ছে না। অনলাইনে তার মৃত্যুর গুজব ছড়িয়েছে। এমনকি তার কারাগার পরিবর্তন হয়েছে, এমন খবরও রটেছে। এ অবস্থায় বাবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কাসিম জানিয়েছেন, প্রতি সপ্তাহে আদালত পরিবারের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিলেও সরাসরি বা নির্ভরযোগ্য কোনো যোগাযোগ করতে দেয়া হচ্ছে না।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু তিন সপ্তাহের বেশি সময় ধরে আদিয়ালা কারা কর্তৃপক্ষ ইমরানের সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছে না। ফলে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন। কেউ কেউ বলছেন, আদিয়ালা কারাগার থেকে তাকে অন্য কোথাও সরিয়ে নেয়া হয়েছে। যদিও আদিয়ালা কারা কর্তৃপক্ষ আগেই জানিয়েছে, ইমরান এখনও ওই কারাগারেই আছেন, সুস্থ আছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।