আজও ঢাকার বাতাসে স্বাস্থ্যের ঝুকি

নানা কারণে বিশ্বের বিভিন্ন শহর গুলোতে বেড়ে উঠছে বায়ু দূষণ। ঢাকাও তার কবণ থেকে বেঁচে উঠতে পারেনি। দীর্ঘদিন ঢাকা মেগাসিটিতে বায়ু দূষণ থেকে রক্ষা পেলেও ফের বায়ু দূষণের কারণে রাজধানীর শহরগুলোতে বেড়েছে মানুষের স্বাস্থ্যের ঝুঁকি।

রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৭০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

এদিকে, একই সময়ে ৪৯৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর। এ ছাড়া ২৬১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ২৩৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো এবং চতুর্থ অবস্থানে থাকা ভারতের কলকাতা শহরের স্কোর ১৯৮।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।